ব্রেকিং নিউজঃ

মুসলিম ব্রাদারহুডকে বিলুপ্ত ঘোষণা করল আদালত

জর্ডানে মুসলিম ব্রাদারহুড সংগঠনের সকল কা’র্যক্রম বিলুপ্তির ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এ ব্যাপারে আরব দেশ’টির আদালত এ রায় দেয়।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বৃহ’স্পতিবার (১৬ জুলাই) এএফপিকে বলেন, সর্বো’চ্চ আদালত বুধবার (১৫ জুলাই) চূড়ান্ত রায়ের রুলিংয়ে জানায়, মুসলিম ব্রাদারহুড গ্রুপ বিলুপ্ত এবং সংগঠনটি তাদের আইনি ভিত্তি হারিয়েছে।

ব্রাদারহুড গ্রুপ বিলু’প্তি ঘোষণা করা হলেও চলবে মুসলিম ব্রাদারহুড সোসাইটির কার্যক্রম। মুসলিম ব্রাদারহুড সোসাইটি জর্ডানে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড গ্রুপ থেকেই বেরিয়ে যাওয়া সংগঠন।

এদুটি সংগঠনের পেক্ষাপটে ২০১৫ সালে জর্ডান সরকার আদালতের শরণাপন্ন হয়েছিল। মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে আদালতের এই রায়ের ফলে জর্ডানে মুসলিম ব্রাদারহুড গ্রুপের যেসব সম্পত্তি রয়েছে এর সবই অধিগ্রহণ করবে দেশটির ভূমি মন্ত্রণালয় ও মুসলিম ব্রাদারহুড সোসাইটি।

এর আগে ২০১৬ সালে আদালত বলেছিল, নাম পরিবর্তনের ফলে ১৯৫৩ সালের ১৬ জুন থেকেই কার্যত মুসলিম ব্রাদারহুড গ্রুপ বিলুপ্ত হয়েছে।

এরপর সংগঠনটির আইনি দিকগুলো নবায়ন করা হয়নি। মুসলিম ব্রাদারহুড গ্রুপের রাজনৈতিক অঙ্গ সংগঠন ইসলামিক অ্যাকশন ফ্রন্টের জর্ডানের পার্লামেন্টেও প্রতিনিধিত্ব রয়েছে। ১৩০ টি আসনের মধ্যে ১৫টি আসন রয়েছে তাদের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031