ব্রেকিং নিউজঃ

কেউ তুরস্কে আজান বন্ধ করতে পারবে না : এরদোগান

কেউ ষড়যন্ত্র করে আর তুরস্কে আজান দেওয়া বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বুধবার (১৫ জুলাই) তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের চার বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

এরদোগান বলেন, ফেটো আর পিকেকের মতো সন্ত্রাসীগোষ্ঠী যতই অপতৎপরতা চালাক না কেন, তার দেশের পতাকা কেউ নামাতে পারবে না।

তিনি বলেন, ২০১৬ সালের ১৫ জুলাই রাতের আঁধারে ফেতুল্লা টেরটিস্ট অর্গানাইজেশন (ফেটো) সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল।

কিন্তু আমাদের স্বাধীন-চেতা জনগণ নিজের জীবন তুচ্ছ করে সেদিন তুরস্কের সার্বভৌমত্ব রক্ষা করেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31