ব্রেকিং নিউজঃ

অধ্যাপক এমাজউদ্দিন আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মারা গেছেন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয় তার।
অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৬টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বাদ জুমা রাজধানীর কাঁটাবনে নিজ বাসভবন সংলগ্ন বাজমে কাদেরিয়া জামে মসজিদে অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদের জানাজা অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন এমাজউদ্দিনের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। তিনি বলেন, ‘বাবাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের স্ত্রীর পাশে সমাহিত করা হবে।’

বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর জন্ম নেন। তিনি প্রায় আড়াই দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা করেছেন।

ছিলেন বিভাগীয় প্রধান, মহসিন হলের প্রভোস্ট, প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং সবশেষে ভাইস চ্যান্সেলর। ১৯৯২ খেকে ১৯৯৬, এই পাঁচ বছর ভাইস চ্যান্সেলর ছিলেন। এরপর ছয় বছরের কর্মবিরতি শেষে ২০০২ সালে যোগ দেন ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভের ভাইস চ্যান্সেলর পদে।

দীর্ঘ ৪০ বছর ধরে তুলনামূলক রাজনীতি, প্রশাসন-ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করে চলেছেন। এসব ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ায় তিনি বিশেষজ্ঞ হিসেবেও প্রখ্যাত। তার লিখিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। দেশ বিদেশের খ্যাতনামা জার্নালে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা শতাধিক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31