রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাই আর নেই
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে যায়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুলাই ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়।
আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। শোক প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরা
ত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
