ব্রেকিং নিউজঃ

যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুরের স্বরূপকাঠিতে উপজেলা যুবলীগ নেতার ও ঔষধ ব্যবসায়ী মো. মামুন মিয়ার (৪১) রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার সোহাগদল ইউনিয়নের বৌ বাজার গ্রামের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মামুন উপজেলার একই গ্রামের ইন্দুরহাট বন্দর এলাকার আব্দুর রব মিয়ার ছেলে। ঘটনাকে আত্মহত্যা নয় বলে হত্যা দাবী করেন পরিবারের লোকজন।

জানাযায়, সোমবার সকালে নিহতের পুরানোবাড়ি সংলগ্ন মাঠে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবী মামুনকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930