ব্রেকিং নিউজঃ

‘আয়া-সোফিয়া’ নিয়ে পশ্চিমাদের বিরোধিতার পাত্তাই দিলেন না এরদোগান

ঐতিহাসিক আয়াসোফিয়া-কে তুরস্কের আদালতের রায়ের মাধ্যমে জাদুঘর থেকে পুনরায় মসজিদে রূপান্তরের পর পশ্চিমাদের কঠোর বিরোধিতার কোনো পাত্তাই দেননি দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

গত শনিবার(১১জুলাই) একটি ভিডিও কনফারেন্সে বক্তব্য দানকালে আয়াসোফিয়া নিয়ে পশ্চিমাদের বিরোধিতার জবাবে এরদোগান বলেন, ‘যারা নিজেদের দেশে ইসলামভীতির ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না, তারাই তুরস্কের সার্বভৌমত্বের ক্ষমতা প্রয়োগের ওপর আঘাত করছে।

এই সিদ্ধান্তটি সার্বভৌমত্বের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাষ্ট্রের ইচ্ছার বহিঃপ্রকাশ।’ গেলো শুক্রবার (১০জুলাই) তুরস্কের শীর্ষ আদালত ১৯৩৪ সালের ক্ষমতাসীন কামাল আতাতুর্কের সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করে আয়াসোফিয়া-কে জাদুঘর থেকে পুনরায় মসজিদ হিসেবে উন্মুক্ত করে দেওয়ার রায় ঘোষণা করেন।

ওই রায়ের পরই প্রেসিডেন্ট এরদোগান আয়াসোফিয়া-কে পুনরায় মসজিদ হিসেবে উন্মুক্ত করে দেওয়ার ফরমানে স্বাক্ষর প্রদান করেন। ফরমানটির একটি অনুলিপি ব্যক্তিগত টুইটার একাউন্টে তিনি প্রকাশ করে বলেন, আয়াসোফিয়া জামে মসজিদে আমরা আপনাদের মোবারকবাদ জানাচ্ছি।

জামে মসজিদ হিসেবে আয়াসোফিয়ার ফিরে আসা হল, বিশ্বের সকল মুসলিমদের প্রতি একটি বার্তা যে, আমরা পূর্ণ শক্তি নিয়ে আবার ফিরে আসব এবং আমাদের পবিত্র জায়গা সমূহ রক্ষা করব। প্রায় পাঁচশত বছরের স্মৃতি বিজড়িত এ মসজিদকে জাদুঘর থেকে পুনরায় মসজিদে রূপান্তরে তুর্কি আদালতের রায়ের পর প্রেসিডেন্ট এরদোগানের বিরোধিতায় উঠেপড়ে লেগেছে পশ্চিমা বিশ্ব।

এ বিরোধিতায় প্রকাশ্যে নাম লেখিয়েছে আমেরিকা, রাশিয়া, গ্রিস, ফ্রান্স,ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চ-সহ মুসলিম বিরোধী শক্তিগুলো। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রেসিডেন্ট এরদোগানের বিরোধিতা করে এক বিবৃতিতে বলেন, তুরস্কের এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক। তুরস্ক এব্যাপারে আমেরিকাকে খুবই হতাশ করেছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকোর জবানিতে রাশিয়া বলছে, তুরস্কের এই সিদ্ধান্তে মস্কো খুবই মর্মাহত। তুরস্কের শীর্ষ আদালতের এ রায়কে চরম দুঃখজনক ব্যাপার মনে করছে ফ্রান্স। অপরদিকে গ্রীস তুরস্কের এই সিদ্ধান্তকে উস্কানিমূলক আখ্যায়িত করে এরদোগানের বিরোধিতায় জোরেশোরে মুখ ফোলাচ্ছে।

এদিকে বসে নেই চার্চগুলো। কেউ দুঃখ প্রকাশ করে আদালতের রায়কে প্রত্যাখান করে নিতে অনুরোধ জানাচ্ছে। কেউবা জোরগলায় বিরোধিতার মাঠ কাপাচ্ছেন। গীর্জাসমূহের বৈশ্বিক সংঘটন ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চস এরদোগানকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তুরস্কের এই সিদ্ধান্তে তাদের দুঃখ ও হতাশার কথাটি উল্লেখ করেন।

এরদোগানের কাছে তাদের বিনীত অনুরোধ, তিনি যেন আয়াসোফিয়া-কে মসজিদে রূপান্তরের সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেন। রাশিয়ান অর্থোডক্স চার্চের বাহ্যিক সম্পর্কোন্নয়ন বিভাগের প্রধান ও প্রভাবশালী বিশপ হিলারিয়নও তুর্কি আদালতের এই সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেন। গত শুক্রবার রাশিয়ার সরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দানকালে তিনি বলেন, তুরস্কের এই সিদ্ধান্ত বিশ্ব খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি বড় আঘাত। কেননা আমাদের নিকট আয়াসোফিয়া যিশুখ্রিস্টের জন্য উৎসর্গীত একটি পবিত্র ক্যাথিড্রাল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930