ব্রেকিং নিউজঃ

অগ্নিকাণ্ডে পুড়ল আমেরিকার বিমানবাহী রণতরী

সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ইউএসএস বোনহোম রিচার্ড নামের রণতরীটি সমুদ্রে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ ১,০০০ সেনা বহন করতে সক্ষম হলেও এটিতে আগুন ধরে যাওয়ার সময় প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিল।

আমেরিকার নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কৃষ্ণা জ্যাকসন বলেছেন, রণতরীটি মেরামতের জন্য ওই নৌ ঘাঁটিতে নোঙর করা হয়েছিল।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তিনি আরও জানান, অন্তত ১৮ সেনা ও চার বেসামরিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930