ব্রেকিং নিউজঃ

বদলি কোনো শাস্তি নয় আইনি ব্যবস্থা নেয়া হবে

অনিয়মে জড়িয়ে পড়লে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, অনিয়ম করলে বদলি কোনো শাস্তি নয়। অনিয়মে জড়িতদের বরখাস্ত অথবা আইনি ব্যবস্থা নেয়া হবে।

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ কক্ষে এক অনলাইন সভায় তিনি একথা বলেন।

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন বিভাগ এবং দফতরের বাস্তবায়নাধীন ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতির উপর বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনায় নিয়ে অনলাইন সভাটি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে গৃহীত প্রকল্পে নিম্নমানের কাজে জড়িত থাকলে বরখাস্ত অথবা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে সব প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার জন্য প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই মানসম্পন্ন, টেকসই ও উৎপাদনশীল হতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যে স্তরের কর্মকর্তা-কর্মচারী নিম্নমানের কাজে জড়িত থাকবে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেন মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, করোনা সংকটে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব পড়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব। সব বাধা-বিপত্তি অতিক্রম করেই দেশকে এগিয়ে নিতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এলজিইডি, ডিপিএইচই, সব ওয়াসা, সব সিটি কর্পোরেশন, এনআইএলজি এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031