ব্রেকিং নিউজঃ

ঐশ্বরিয়া কন্যাসহ করোনায় আক্রান্ত

শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চনের পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার কন্যা আরাধ্য। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, শনিবার জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আজ রোববার ঐশ্বরিয়ার সোয়াব টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে।

এছাড়া তার আট বছরের কন্যা আরাধ্যরও করোনা পজেটিভ এসেছে। তবে জয়া বচ্চন ও অমিতাভের কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে গতকাল শনিবার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেন। করোনা আক্রান্ত জানার পরপরই অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930