ব্রেকিং নিউজঃ

চিত্রনায়িকা তমা মির্জাসহ পরিবারের সবাই করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর পরিবারের অন্য সদস্যরাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। সবার কাছে দোয়া কামনা করে জায়েদ খান বলেন- চিত্রনায়িকা তমা মির্জা আমাদের শিল্পী সমিতির সম্মানিত সদস্য। পরিবারের অন্য সদস্যসহ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই তমা ও তার পরিবারের জন্য দোয়া করবেন।

এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

এছাড়া এ চিত্রনায়িকা অভিনয় করেছেন শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ ও মারিয়া তুষারের ‘গ্রাস’ সিনেমায়। পাশাপাশি টিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930