ব্রেকিং নিউজঃ

বেগমগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ আটক ৬

নোয়াখালীর বেগমগঞ্জে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে। শুক্রবার বিকালে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার আলীপুরের বিবি আয়েশা লিপি, আবুল কালাম জহির, জমিদারহাট এলাকার ফারুক হোসেন, ইমরান হোসেন রকি, ওহিদুজ্জামান ও সাইফুল ইসলাম সুজন।

জেলা ডিবি পুলিশের কামরুজ্জামান সিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর আলীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৬০০ পিস ইয়াবাসহ বিবি আয়েশা লিপি ও আবুল কালাম জহিরকে এবং উপজেলার জমিদারহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ ফারুক হোসেন, ইমরান হোসেন রকি, ওহিদুজ্জামান ও সাইফুল ইসলাম সুজন আটক করা হয়।

পরে শুক্রবার আটককৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930