ব্রেকিং নিউজঃ

লন্ডনে পাপনের সফল অস্ত্রোপচার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মূত্রাশয়ের (প্রোস্টেটে) অস্ত্রোপচার লন্ডনে সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল লন্ডনের একটি হাসপাতালে পাপনের অস্ত্রোপচার করা হয়। গত মাসের ২১ তারিখ থেকে তিনি লন্ডনে আছেন।

পাপনের অপারেশনের বিষয়টি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, এখন তিনি সুস্থ আছেন।

গত মাসের ২১ জুন থেকে বিসিবি সভাপতি লন্ডনে অবস্থান করলেও অপারেশন হয়েছে গতকাল। মাঝে ১৪ দিন তিনি কোয়ারেন্টিনে ছিলেন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন গত ৪ জুলাই। এরপর গতকাল অপারেশন করা হয়।

পাপনের আরও আগে লন্ডনে যাওয়ার কথা ছিলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় তিনি যেতে পারেননি।

সর্বশেষ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে জনসম্মুখে দেখা গেছে মে মাসের ২০ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদে, ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে এক অনুষ্ঠানে। এদিন ৫০১ ক্রীড়াবিদকে ৫০ লাখ ১০ হাজার টাকার অনুদান দিয়েছে বিসিবি।

প্রত্যেকের জন্য বরাদ্দ ১০ হাজার টাকার একটি করে চেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাতে তুলে দেন পাপন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31