ব্রেকিং নিউজঃ

বিহার সীমান্তে সড়ক সংস্কারে ভারতকে বাধা দিল নেপাল

সীমান্ত সমস্যা আবারো সামনে নিয়ে এসেছে নেপাল। এবার তারা সীতামারি জেলার সুরসান্দ ব্লকে সীমান্তের কাছে সীতামারি-ভিট্টামোর সড়কের সর্বউত্তরের অংশ সংস্কার ও শক্তিশালীকরণ কাজ বন্ধ করতে রাজ্যের সড়ক নির্মাণ বিভাগকে (আরসিডি) বাধ্য করেছে।

বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের। নাম প্রকাশের অনিচ্ছুক সড়ক বিভাগের এক সিনিয়র কর্মকর্তা বলেন যে, সীমান্তের কাছে সড়কটির ১.১০ কিলোমিটার এলাকা চওড়া করার কাজ করতে গেলে নেপালের কর্মকর্তারা আপত্তি করায় কয়েক দিন আগে কাজ বন্ধ করে দেয়া হয়।

রাজ্যের রাজধানী পাটনা থেকে স্থানটি ১২৫ কিলোমিটার দূরে। সমস্যা সমাধানের জন্য বিষয়টি রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের কাছে পাঠানো হয়েছে। এই আরসিডি কর্মকর্তা বলেন, নেপালের এই আপত্তি আমাদের জন্য একই সঙ্গে ‘বেদনা ও বিস্ময়ের’।

কারণ এখানে দুই দেশের সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করা রয়েছে। দুই দেশের চেকপোস্ট বহু দশক ধরে নো-ম্যানস ল্যান্ডের উভয়পাশে কাজ করছে। কর্মকর্তাটি বলেন, আমরা নোম্যান্স ল্যান্ড ছাড়িয়ে আন্তর্জাতিক পিলারের দক্ষিণ অংশে সংস্কার ও মজবুতকরণের কাজ করছি।

এর আগে এখানে কখনো নির্মাণ কাজের জন্য রাজ্য সরকার আপত্তির মুখে পড়েনি। নেপালি কর্মকর্তারা আপত্তি জানানোর পরপরই ওই কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান। নেপালিরা বলছে যে ওই এলাকাটি জরিপ রেকর্ড অনুযায়ী তাদের ভৌগলিক কামান্ডের মধ্যে পড়েছে।

ঘটনা স্বীকার করে রাজ্যের অতিরিক্ত স্বরাষ্ট্র মুখ্য সচিব আমির সুবহানি বলেন যে নেপালের সঙ্গে সীমান্তের ঘটনাবলীর উপর ঘনিষ্ঠ নজর রাখছে রাজ্য সরকার। তিনি বলেন, আমরা সমস্যাটির দ্রুত সমাধান চাচ্ছি। কেন্দ্রিয় সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছি আমরা।

বিহার সীমান্তে ভারত সরকারের কোন নির্মাণকাজের ব্যাপারে এটা নেপালের দ্বিতীয় আপত্তি। এক পক্ষকাল আগে পূর্ব চামপারান জেলার ঢাকা ব্লকে লাল বাকিয়া নদীর বাঁধ সংস্কার করতে গেলে নেপালী কর্মকর্তারা তাতে বাধা দেন।

নেপাল এখন ওই বাঁধের একটি অংশ ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে। সুবহানি জানান যে পূর্ব চামপারানে নেপালের সঙ্গে সীমান্ত ইস্যুর এখনো সমাধান হয়নি। ধর্মীয় মওসুমের কারণে সীতামারি-ভিট্টামোর সড়কটি গুরুত্বপূর্ণ।

এটি জনকপুরকে সংযুক্ত করেছে। সেখানে রয়েছে ২০০ বছরের পুরনো জানকি মন্দির, যাকে দেবী সীতার জন্মস্থান বলে মনে করা হয়। গত জুনের শুরুর দিকে নেপালের সশস্ত্র পুলিশ কথাকাটাকাটির জেরে গুলি করে এক ভারতীয়কে হত্যা ও তিনজনকে আহত করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930