ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু হয়েছে: ওবায়দুল কাদের

স্বাস্থ্যখাতের অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, হাসপাতালে নমুনা পরীক্ষার ভূয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষাসামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ স্বাস্থ্যখাতে নানান অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অপরাধীর কোন দলীয় পরিচয় নেই, যতই ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মন্ত্রী হুশিয়ার করে বলেন, যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930