ব্রেকিং নিউজঃ

বিশ্বের বৃহত্তম বাঁধ ভাঙছে, মৃত্যুর মুখে ৪০ কোটি মানুষ

বন্যায় যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইয়াংজি নদীর ওপর নির্মিত বিশ্বের বৃহত্তম বাঁধ, যা ভেঙে গেলে ভয়ানক ঝুঁকির মধ্যে পড়বে চীনের ৪০ কোটিরও বেশি মানুষ।

‘থ্রি জর্জেস’ বিশ্বের সর্ববৃহৎ বাঁধ। এই বাঁধের কাছে এরই মধ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্বের বৃহত্তম পানি বিদ্যুৎ প্রকল্পটিও এখানেই। বলা হচ্ছে, গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে এখন চীন।

চলতি জুনে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মধ্য অঞ্চলজুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

লাগাতার এই বর্ষণের কারণে একাধিক নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল।

আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

কিন্তু বর্ষার শুরুতেই আকাশ যে ভারী গর্জন শুরু করেছে, সেই সঙ্গে বর্ষণও, তাতে আর কয়েক সপ্তাহ বর্ষণের এই ধারাবাহিকতা বজায় থাকলে চীনের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া মুশকিল হয়ে পড়বে।

দুই-তিন লাখ নয়, এক কোটিও নয়, ৪০ কোটি মানুষ! একসঙ্গে এত মানুষ রাখার মতো স্থান সংকুলান হবে কি করে তা নিয়ে স্থানীয় প্রশাসনের ঘুম উবে গেছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930