ব্রেকিং নিউজঃ

ভারতের ভূখণ্ড নিজেদের মানচিত্রভুক্ত করেছে চীন, নতুন উত্তেজনা

বিতর্কিত এলাকাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনার আগুনকে উসকে দিল চীন। প্যাংগংয়ের বিতর্কিত এলাকাকে নিজেদের বলে দাবি করে চিহ্নিতও করল জিনপিংয়ের দেশ।

দখলে মরিয়া হয়ে চীন এখন চাইছে যেকোনও ভাবেই হোক ভারতীয় জমি অধিগ্রহণ করতে। টহলদারী সীমান্ত নিয়ে বরাবরই ভারত ও চীনের মধ্যে চাপা উত্তেজনা ছিল।

ভারত বিশ্বাস করে ‘ফিঙ্গার ১’ থেকে ‘ফিঙ্গার ৮’ পর্যন্ত টহল দেয়ার অধিকার রয়েছে তাদের এবং চীন মনে করে যে ‘ফিঙ্গার ৮’ থেকে ‘ফিঙ্গার ৪’ পর্যন্ত টহল দেয়ার অধিকার রয়েছে তাদেরই।

গত ১৫ জুন এই ‘ফিঙ্গার ৪’ এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে লাঠির মাথায় কাঁটাতার লাগানো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল।

‘ফিঙ্গার ৪’-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছে চীন যাতে ভারতীয় সেনারা আর ‘ফিঙ্গার ৮’ এর দিক দিয়ে টহল দেয়ার সুযোগ না পায়। উপগ্রহ চিত্র থেকে যে ছবিগুলো পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে চীনের সেনাবাহিনী অনেক বেশি সংখ্যায় মোতায়েন রয়েছে।

তারাই ভারতীয় সেনাদের টহল দেয়া বন্ধ করে দিয়েছে। যে এলাকাটি চীন ইতোমধ্যেই দখল করার চেষ্টা করছে, উপগ্রহ চিত্রে দেখা গেছে সেখানে কমপক্ষে ১৮৬টি সেনা ছাউনি, আশ্রয়কেন্দ্র এবং বিভিন্ন আকারের তাঁবু স্থাপন করা হয়েছে।

গত রোববার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ভারত-চীন উত্তেজনার বিষয়ে বলেন, ‘লাদাখে ভারতের দিকে যারা চোখ তুলে তাকিয়েছে তারা যোগ্য জবাব পেয়েছে। ভারত যদি বন্ধুত্ব করতে জানে, তবে কীভাবে পাল্টা চ্যালেঞ্জ জানানো উচিত সেটাও জানে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কারওকে ভারত মাতার সম্মান খর্ব করার অনুমতি যে দেওয়া হবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আমাদের সাহসী জওয়ানরা।

এমনকী যে জওয়ানরা শহিদ হয়েছেন তাদের পরিবার বীর সন্তানদের আত্মত্যাগের জন্যে গর্ব অনুভব করছেন। এটাই দেশের শক্তি।’ গত ১৫ জুন ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণ যায় এক কর্নেল সহ ২০ জন ভারতীয় সেনার এবং আহত হন ৭০ জনেরও বেশি সেনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930