ব্রেকিং নিউজঃ

লাদাখের পথে রওয়ানা দিয়েছে ২০ হাজার পাকিস্তানি সেনা

লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। চলছে দফায় দফায় বৈঠক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলছে দুই পক্ষই।

এরই মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য! শোনা যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে যোগসাজস চলছে চীনের। আর তাই চীনের পাশে থাকার জন্য এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা।

সূত্র বলছে, গিলগিট-বালতিস্তান এলাকার দিকে সেনা পাঠিয়েছে পাকিস্তান। চীনা সেনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ২০,০০০ অতিরিক্ত বাহিনী লাদাখ অঞ্চলের দিকে পাঠিয়েছে পাকিস্তান।

মনে করা হচ্ছে, চীন-পাকিস্তান উভয়েই ভারতের সঙ্গে ‘টু ফ্রন্ট ওয়ার’ এর দিকে যেতে চাইছে।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে গোপনে কথাবার্তা চলছে চীনের।

এমনকি পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-কে দিয়ে ভারতে হামলা চালানোর পরিকল্পনাও করা হচ্ছে। এদিকে আবার ভারত দখলকৃত কাশ্মীরের দিকে দলে দলে পাঠানো হচ্ছে স্বাধীনতাকামী যোদ্ধাদের।

সাম্প্রতিককালে অন্তত ১২০ স্বাধীনতাকামী যোদ্ধাকে হত্যা করেছে ভারত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930