নতুন অর্থবছর শুরু, অর্থ বিলে রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ সম্মতি
সংসদে পাস হওয়া নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২০ এ সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সংসদে নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাস হয়। এর আগে ২৯ জুন অর্থবিল-২০২০ পাস হয়। এর মধ্য দিয়ে বাজেটের অর্থ খরচের বৈধতা পেল সরকার।
আজ বুধবার (১ জুলাই) থেকে শুরু হবে নতুন অর্থবছর ২০২০-২০২১। নতুন অর্থবছর ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর। এবার বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
