ব্রেকিং নিউজঃ

অবশেষে করোনার প্রথম ভ্যাকসিন আবিস্কার, তৈরি করল চীন

ভাইরাসের বিষাক্ত ছোবলে এরই মধ্যে প্রায় ১ কোটি আড়াই লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ সাড়ে ৪ হাজার মানুষের। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে বিশ্ববাসী। যদিও এর প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

কিন্তু এরই মধ্যে করোনার প্রতিষেধক নিয়ে আশার কথা জানালো চীন। করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান।

এর মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন সবচেয়ে এগিয়ে আছে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে আজ সোমবার সবাইকে চমকে দিয়ে করোনার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে চীন।

খবরে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর গবেষণা শাখা এবং স্যানসিনো বায়োলজিকসের (৬১৮৫.এইচকে) তৈরি একটি কভিড-১৯ ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগের অনুমতি পেয়েছে।

তবে আপাতত ভ্যাকসিন শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে ব্যবহার করা হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার স্যানসিনো বায়োলজিকস এক বিবৃতিতে জানিয়েছে, ভ্যাকসিনটি চীনের বাইরেও পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে।

ইতিমধ্যে কানাড়ায় পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনে দেয়া হয়েছে। তবে চীনের লজিস্টিক সাপোর্ট বিভাগের অনুমোদনের আগে এটি ব্যাপকভাবে সাধারণ মানুষের শরীরে প্রয়োগ করা হবে না জানা গেছে, বাণিজ্যিক কারণে ভ্যাকসিনটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হবে না।

এমনকি সেনাবাহিনীর সদস্যদের এই ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক কিনা তাও প্রকাশ করা হয়নি। ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দারুণভাবে সফল হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ভ্যাকসিনটি বাণিজ্যিকভাবে সফল হবে কিনা তা নিশ্চিত করে কিছু বলা হয়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31