ব্রেকিং নিউজঃ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩২ জনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গার শ্যামবাজারে লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ সর্বশেষ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে সদরঘাটের কাঠপট্টি ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ-পুলিশ, নৌ-বাহিনী, বিমানবাহিনীর হেকিপ্টার এবং র‌্যাব উদ্ধার কাজে যোগ দেয়।

এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিকে, এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

বেলা সাড়ে ৩টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আজকের ঘটনাটি অন্যান্য ঘটনা থেকে একেবারেই আলাদা। আমি সিসিটিভি ফুটেজ দেখেছি এবং দেখার পরে আমার কাছে মনে হয়েছে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। এটা মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড।’

ঘটনা তদন্তে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘তদন্তের পরে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’

এদিকে এ লঞ্চডুবির ঘটনায় মৃতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে হবে বলে ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে দেয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (২৯ জুন) বিকেলে লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930