ব্রেকিং নিউজঃ

বিএনপির সাবেক এমপি কামরুদ্দিনের ইন্তেকাল

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য (এমপি) কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস (৬৫) মারা গেছেন। রবিবার (২৮ জুন) রাত ১১টায় ঢাকার কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, ইয়াহিয়া খান চিকিৎসাধীন অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান। তার ছোট ভাই জিয়াউদ্দিন ইয়াহিয়া খান মৃত্যুর সংবাদটি আমাদের জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, আজ বাদ আসর সিরাজগঞ্জের নিজ এলাকা শাহজাদপুরে মরহুমের জানাজা শেষে পারিবারিক করবস্থানে লাশ দাফন করা হবে।

কামরুদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930