ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত মাশরাফিকে নিয়ে ফের গুজব

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে গুজব যেন পিছুই ছাড়ছে না। তার স্বাস্থ্যের অবনতি নিয়ে কিছুদিন আগে গুজব ছড়ানোর পর এবার গুজব ছড়ানো হয় মাশরাফি করোনা নেগেটিভ!

রোববার (২৮ জুন) দুপুর থেকে কিছু অনলাইন পোর্টালের সংবাদের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাশরাফির করোনা নেগেটিভ বলে গুজব ছড়াতে থাকে। আসলে মাশরাফি এখন পর্যন্ত করোনা টেস্টই করাননি।

গুজব থামাতে মাশরাফি নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি জানান, করোনা নেগেটিভের সংবাদটি সত্য নয়। রোববার (২৮ জুন) বিকেলে মাশরাফি ফেসবুকে লেখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।

মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’

এদিকে মাশরাফি এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। মাঝে একবার সিএমইচে গিয়েছিলেন নিয়মিত চেকাপের জন্য। চেকাপ করিয়েই আবার বাসায় ফেরেন। করোনায় আক্রান্ত হন মাশরাফির ভাই মোরসালিন মোর্ত্তজাও।

গত মঙ্গলবার তার করোনা পজিটিভের রিপোর্ট আসে। এর আগে গত শনিবার মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার পর তার দুই সন্তান সাহেল ও হুমায়রাকে নড়াইলে মা-বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে তাদের করোনা টেস্ট করালে সবারই নেগেটিভ আসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930