ব্রেকিং নিউজঃ

মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখরের মায়ের ইন্তেকাল

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মাতা, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান (৭৫) রবিবার বিকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি আজ রবিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মাগুরা পশু হাসপাতালপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিবার জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ২ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে বেগম মনোয়ারা জামান নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসনের ৪ বারের সংসদ সদস্য ছিলেন। তার বড় মেয়ে কামরুল লাইলা জলি গত পার্লামেন্টে মাগুরা-যশোর আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তার তৃতীয় পুত্র এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর প্রাক্তন সহকারী একান্ত সচিব ও বর্তমান মাগুরা-১ আসনের এমপি।

মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, শ্রীপুর প্রেস ক্লাবসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সোমবার সকাল ১০টায় শহরের পিটিআই মাঠে জানাজার নামাজ শেষে ভায়না পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31