ব্রেকিং নিউজঃ

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩,৮০৯ মৃত্যু ৪৩ জনের

দেশে  ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছে। নতুন ৪৩ জন নিয়ে মোট মৃত্যু- ১,৭৩৮ জন।  একই সময়ে নতুন করে আরও ৩,৮০৯ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ১,৩৭,৭৮৭ জন।

রবিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

মৃতের সংখ্যাও ৫ লাখ ছুঁই ছুঁই করছে। তবে ৫৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এর আগে শনিবারের (২৭ জুন) ব্রিফিংয়ে জানানো হয়েছিল- ৩ হাজার ৫০৪ জনের শরীরে জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ৩৪ জনের প্রাণ কেড়ে নেয় এ ভাইরাস। এদিন দেশের ৫৮ ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৫৯টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয় ১৫ হাজার ১৫৭টি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031