ব্রেকিং নিউজঃ

আমের ট্রাকে র‌্যাবের থাবা, ফেনসিডিলসহ তিন বিক্রেতা গ্রেফতার

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় আম ভর্তি একটি ট্রাকে অভিযান চালিয়ে ৩০০ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার ও তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১২’র সিপিসি-৩ কোম্পানীর একদল র‌্যাব সদস্য ওই অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতদের ব্যবহৃত ট্রাক, মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুন) র‌্যাব-১২ সিপিসি ৩ কোম্পানীর কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার জয়ডাঙ্গী এলাকার মো. আমিরুলের ছেলে মো. রনি ইসলাম (২৫), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার রঘুনাথপুর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মামুন (৩০) এবং একই জেলা ও থানার ঘিদ্র গড়গাঁও এলাকার মৃত ছোট মোহাম্মদের ছেলে মো. আফসার আলী (২৫)।

কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে আম বোঝাই একটি ট্রাক ও ট্রাকের তিন যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আম বোঝাই ট্রাকে ফেনসিডিল আনার কথা তারা স্বীকার করে।

তিন মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা ৩০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, নগদ তিন হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930