ব্রেকিং নিউজঃ

আরও চার জেলার সাত এলাকায় সাধারণ ছুটি ঘোঘণা

করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনায় নিয়ে অতি ঝুঁকিতে থাকা দেশের আরও চার জেলার সাতটি এলাকাকে রেড জোন ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে প্রজ্ঞাপনটি জারি করা হয়। সেগুলো হলো- কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ। এর আগে রোববার (২১ জুন) করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনায় নিয়ে দেশের ১০ জেলায় রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আদেশে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031