ব্রেকিং নিউজঃ

মাশরাফীর ছোট ভাইয়ের করোনা শনাক্ত

জাতীয় দলের ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মোর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে নিজেই এ তথ্য জানান তিনি।

এর আগে মোরসালিনের বড় ভাই জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মুর্তজারও করোনা শনাক্ত হয়েছিলো। বর্তমানে তিনিও চিকিৎসাধীন আছেন।

মাশরাফী বলেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন।

কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে দোয়া চান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031