ব্রেকিং নিউজঃ

কাশ্মীরের সমস্যা সমাধানে এগিয়ে আসতে ওআইসি’র প্রতি আহ্বান পাকিস্তানের

কাশ্মীর নিয়ে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তির ব্যবস্থা করতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওআইসি’র জম্মু-কাশ্মীর বিষয়ক কন্টাক্ট গ্রুপের জরুরি বৈঠকে বক্তব্যকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এই আহ্বান জানান।

তিনি বলেন, গুরুতর পরিস্থিতি বিবেচনায় জম্মু-কাশ্মীর বিরোধের একটি স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করতে পদক্ষেপ গ্রহণ করা ওআইসি’র জন্য জরুরি হয়ে পড়েছে।

কোরেশি বলেন, ওআইসি’র উচিত হবে ২০১৯ সালের ৫ আগস্ট নেয়া ভারতের অবৈধ সিদ্ধান্ত বাতিল;

নিরাপত্তা পরিষদের প্রস্তুাব মতো ভারত অধিকৃত কাশ্মীরে জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের আয়োজন;

নির্লজ্জ মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং অধিকৃত ভূখণ্ডে গুরুতর লঙ্ঘনগুলো খতিয়ে দেখতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সেখানে প্রবেশ করতে দিতে ভারতের প্রতি আহ্বান জানানো।

ফিলিস্তিনী ইস্যুর সঙ্গে তুলনা করে কোরেশি বলেন, জম্মু-কাশ্মীর পরিস্থিতি ফিলিস্তিনের মতোই।

জাতিসংঘ ও ওআইসির তালিকায় দীর্ঘদিন ধরে এই সমস্যা বিরাজ করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031