ব্রেকিং নিউজঃ

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

করোনাভাইরাসকে জয় করে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ভাগনী ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন।

রীনা পারভীন জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গতকাল রোববার রাতে তার বাসায় ফিরেছেন। সর্বশেষ করোনা পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে। তার স্ত্রী এখনো রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি রয়েছেন। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হচ্ছে।

এর আগে গত ১৩ জন রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। তার আগের দিন তাদের শরীরে করোনা শনাক্ত হয়। মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও করোনায় আক্রান্ত হন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031