ব্রেকিং নিউজঃ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩৫৩১, মৃত্যু ৩৯ জন

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩১ জন। করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮৪ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন,‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৭১০টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৫৩১ জন। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৮৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২২ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৯ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৪৬৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৫ জন এবং নারী ৪ জন।’

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ বছর ৬ জন, ৪১ থেকে ৫০ বছর ১২ জন, ৫১ থেকে ৬০ বছর ১২ জন, ৬১ থেকে ৭০ বছর ৪ জন, ৭১ থেকে ৮০ বছর ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।’

‘তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৪ জন,সিলেট বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩৩ জন এবং বাসায় ৬ জন মারা গেছে’ বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930