ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জাহিদ বেপারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে তার করোনা আক্রান্তের খবর পেয়েছি।

এ বিষয়ে  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, তিন-চার দিন আগে পরীক্ষা করিয়েছি। গতকাল (বৃহস্পতিবার) রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি।

তিনি আরও বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট পজিটিভ এলেও অবশ্য মানসিকভাবে ঠিক আছি। বাসায় স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31