ব্রেকিং নিউজঃ

অভিনেএী সাবনীন সরকার অত্যন্ত সম্ভাবনাময়

বর্তমান সময়ের অত্যন্ত সম্ভাবনাময় মডেল সাবনীন সরকার। ইতোমধ্যে বেশকিছু প্রতিষ্ঠানের পন্যের মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন। বিশেষ করে ‘রং বাংলাদেশ’, ‘ব্র্যান্ড কিউ’, ‘প্যারিস গ্যালারি’, ‘ট্রাস্ট মার্ট’, মধুমিতাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করে সংশ্লিষ্টদের নজর কেড়েছেন। প্রতিনিয়ত নতুন নতুন কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তবে মডেলিংয়ের পাশাপাশি এই শিল্পী টিভি নাটকে অভিনয় ও পড়াশোনাও সমানতালে চালিয়ে যাচ্ছেন।

সাবনীন সরকার ২০১৮ সালে মডেলিং ক্যারিয়ার শুরু করেন। তিনি বলেন এই অঙ্গনে কাজের ক্ষেত্রে প্রথমে পরিবার থেকে বাধা থাকলেও পরবর্তীতে তারা মেনে নিয়েছে। শুধু তাই নয় এখন তার পরিবার মডেলিংকে সাপোর্ট করে উৎসাহিত করেন। এমনকি তার পরিবারে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের জন্য উৎসাহিত করে থাকেন। সাবনীন সরকার বলেন এ পর্যন্ত মোটামুটি অনেক ব্র্যান্ডের কাজ করেছি। এছাড়া বেশকিছু নাটক আর টিভিসিতেও কাজের অভিজ্ঞতা হয়েছে।

ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন মডেলিং নিয়ে এই মুহূর্তে খুব বড় রকম পরিকল্পনা নেই। আপাতত পড়ালেখার পাশাপাশি ভিজ্যুয়ালে ভাল কাজ করতে চাই। ভাল ভাল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা টিভিসিতে কাজ করতে চাই। আমি মনে করি মডেলিংয়ে চরিত্র বিশেষ বলে কিছু নেই। পণ্য বা প্রতিষ্ঠানকে হাইলাইট করাই একজন মডেলের প্রধান উদ্দেশ্য। সানবনীন সরকার মডেলিংয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভবিষ্যতেও এই অঙ্গনেই থিতু হতে চান। তার জন্য শুভ কামনা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930