ব্রেকিং নিউজঃ

করোনায় প্রাণ গেল এনাম মেডিকেলের ডা. রফিকুলের

মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এনাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রফিকুল হায়দার লিটন। বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গেল তিনদিন আগে ডা. রফিকুল হায়দারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেলেন তিনি। বুধবার রাতে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বাসা থেকে এনাম হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. রফিকুল হায়দার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ২৩তম ব্যাচের শিক্ষার্থী।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930