ব্রেকিং নিউজঃ

ভারতে একদিনে ২০০৪ জনের মৃত্যু!

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কমার তো কোনো লক্ষণই নেই, উল্টো প্রাণহানিতে অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রথমবারের মতো একদিনেই ২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। বুধবার (১৭ জুন) দেশটিতে ২০০৪ জনের মৃত্যু হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ডোমিটারের তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ৪ জনের। শুধুমাত্র মহারাষ্ট্রেই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৫ জনের। মৃত্যুর মিছিলে ভারতের দ্বিতীয় ধাপে দেশটির রাজধানী দিল্লি। সেখানে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৩৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টাতেই মারা গেছেন ৪৩৭ জন।

গুজরাটের চিত্রটাও ভয়াবহ। মৃত্যুর হিসেবে তৃতীয় এই রাজ্যটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৩ জনের। ৫২৮ মৃত্যু হওয়ায় তামিলনাড়ু চতুর্থ এবং মমতার রাজ্য ৪৯৬ মৃত্যুর হওয়ায় পঞ্চম স্থানে অবস্থান করছে। প্রায় সাড়ে ৫ হাজার মৃত্যু দিয়ে এই খতিয়ানে দেশটিতে মহারাষ্ট্র রাজ্য শীর্ষে অবস্থান করছে।

সব মিলয়ে ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যুর সংখ্যা এক ধাক্কায় বেড়ে যাওয়ায় ভারতে মোট মৃত্যুর সংখ্যাও এক লাফে প্রায় ১২ হাজারে পৌঁছল। তবে, মোট আক্রান্তের নিরিখে প্রায় ৫২ শতাংশ সুস্থ হওয়ার হিসেবে এখনও পর্যন্ত দেশটি সুস্থ হয়েছেন প্রায় ১ লক্ষ ৯০ হাজার মানুষ। দেশটি মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৫৪ হাজার ৯৩০।

২৪ ঘন্টায় ১ লাখ ৪৭ হাজার টেস্টের বিপরীতে এদিন ১১ হাজার পজেটিভ কেস ধরা পড়েছে দেশটিতে। ভারতে এখনও পর্যন্ত কোভিট টেস্ট হয়েছে প্রায় ৬১ লক্ষ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930