ব্রেকিং নিউজঃ

বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর শুভ জন্মদিন

বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি সফলতা পাওয়া তারকা তিনি।  শুধু অভিনেতা নয়, গায়ক, প্রযোজক, লেখক, সোশ্যাল ওয়ার্কার, উদ্যোক্তা, টেলিভিশন উপস্থাপক বহু পরিচয়ে পরিচিত তিনি।  ছিলেন রাজ্য সভার সদস্যও।  কথা হচ্ছে- বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে নিয়ে।

১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত আর্ট হাউজ ড্রামা ‘মৃগয়া’র মধ্য দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন মিঠুন চক্রবর্তী। যার সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন তিনি।

তবে তার ব্যবসাসফল ছবি হলো- ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিস্কো ড্যান্সার’। এতে জিমি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে বেশ সাড়া ফেলেন তিনি।

‘ডিস্কো ড্যান্সার’-এর পাশাপাশি তিনি উপহার দিয়েছেন- ‘সুরক্ষা’, ‘সাহস’, ‘ওয়ান্টেড’, ‘বক্সার’, ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘পেয়ারি বেহনা’, ‘অভিনাশ’, ড্যান্স ড্যান্স’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘মুজরিম’ ও ‘অগ্নিপথ’-এর মতো অসংখ্য ব্লকবাস্টার ছবি।

সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ১৯৯১ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন মিঠুন চক্রবর্তী। এছাড়া ‘তাহাদের কথা’ (১৯৯২) ও ‘স্বামী বিবেকানন্দ’তে (১৯৯৮) কাজ করার সুবাদে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

হিন্দির পাশাপাশি বাংলা, উড়িয়া, ভোজপুরি, তামিল, তেলেগু, কান্নাড়া এবং পাঞ্জাবী ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি। ৪৪ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছে সাড়ে তিনশ’র বেশি ছবিতে।

একটি দারুণ রেকর্ড রয়েছে মিঠুন চক্রবর্তীর। ১৯৮৯ সালে প্রধান অভিনেতা হিসেবে তার ১৯টি ছবি মুক্তি পায়। এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি।

১৯৫২ সালের ১৬ জুন বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন ‍মিঠুন চক্রবর্তী। পরে তিনি কলতায় চলে যান। সেখানেই পড়াশোনা শেষ করেন। আজ তার ৬৮তম জন্মদিন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31