ব্রেকিং নিউজঃ

যুদ্ধ শুরু, একসাথে ইরাকের ৮০ স্থানে বিমান হামলা চালাল তুরস্ক

ইরা’কের পিকেকে আস্তা’নায় হা’মলা চালালো তুরস্ক।এবার একটি দুটি নয় মোট ৮০টিরও বেশি কুর্দি ল’ক্ষ্যবস্তুতে আঘাত আনে তুরস্কের জ’ঙ্গী বিমান।

সোমবার (১৫ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, অপারেশন ক্ল-ঈগল নামে ইরাকের উত্তরাঞ্চলের সন্দে’হভাজন কয়েকটি অবস্থানে এসব হামলা চালানো হয়।

তুরস্কের দিয়ারবাকির ও মালাত্যা শহরের কয়েকটি ঘাঁটি থেকে জঙ্গি বিমানগুলো উত্তর ইরাকের পিকেকে অবস্থানে হামলা চালায়। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সীমান্তের কাছে কান্দিল এলাকায়ও তুর্কি বিমানগুলো বোমাবর্ষণ করে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটার পোস্টে বলা হয়েছে, অপারেশন ‘ক্ল-ঈগল’ শুরু হয়েছে এবং আমাদের বিমান সন্ত্রাসীদের গুহাগুলো ধ্বংস করে দিয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930