ব্রেকিং নিউজঃ

পাকিস্তানে নিখোঁজ ভারতীয় হাই কমিশনের ২ কর্মী

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সকাল থেকেই নিখোঁজ ভারতীয় হাই কমিশনের ২ কর্মী। এনিয়ে পাকিস্তানে অভিযোগ দায়ের করেছে ভারত।

সোমবার সকাল আটটা নাগাদ ভারতীয় হাই কমিশনের ২ কর্মী অফিসের কাজে বাইরে বেরিয়েছিলেন। তার পর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

জানা যাচ্ছে ওই দুই কর্মী সিআইএসএফের ড্রাইভার। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই ভারতীয় হাই কমিশনের অফিসারদের ফলো করা হচ্ছিল। এনিয়ে প্রতিবাদও করেছিল ভারত।

সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স গৌরব আলুওয়ালিয়ার গাড়িকেও ফলো করে আইএসআই। একটি বাইক টানা অনুসরণ করছিল গৌরবের গাড়িকে।

মার্চ মাসে এনিয়ে পাকিস্তান বিদেশ মন্ত্রণালয়ের কাছে প্রতিবাদ জানায় ভারত। ওই মাসের ১৩টি ঘটনার কথা উল্লেখ করে পাক বিদেশ মন্ত্রণালয়কে বলা হয়, বিষয়টি যেন তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা করা হয়।

তার পরেও এই ঘটনা ঘটল। গত ১ জুন দিল্লিতে চরবৃত্তি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে দিল্লির পাক হাই কমিশনের ২ কর্মী। এর দুজন পাক হাই কমিশনের ভিসা বিভাগে কাজ করতেন।

তাদের দুজনকে গ্রেফতার করে ইসলামাবাদে ফেরত পাঠানো হয়। যে দুই অফিসারকের চর বৃত্তির জন্য হাতেনাতে ধরা হয়েছে তাদের একজন আদিল হুসেন এবং অন্যজন তাহির হুসেন।

এরা পাক হাই কমিশনের ভিসা বিভাগে কাজ করতেন। এদের সঙ্গে পাক সেনার সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে। তৃতীয়জন গাড়ির চালক হলেও আইএসআইয়ের হয়ে কাজ করতেন।

আদিল ও তাহির নিজেদের ভারতীয় সেনার ক্লার্ক বলে দাবি করতেন। প্রচার করতেন তারা কাজ করেন ভারতীয় সেন্ট্রাল বোর্ড পোস্ট অফিসে। ওই পরিচয়েই তিনজন দিল্লিতে বসে ভারত বিরোধী কার্যকলাপ চালাতেন বলে অভিযোগ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930