ব্রেকিং নিউজঃ

সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্ত শেষ, কী রয়েছে প্রতিবেদনে?

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ গতকাল রোববার তার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে চলছে আলোচনা। সুশান্তের পরিবার থেকেও এটিকে খুন হিসেবে বলা হয়েছে। এরই মাঝে শেষ হয়েছে তার ময়নাতদন্ত।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, মুম্বাইয়ের ড. আরএন কুপার মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে সুশান্তের। তার শরীরে কোনো ড্রাগ বা বিষ রয়েছে কিনা তা মুম্বাইয়ের জেজে হাসপাতালে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

জিনিউজ জানিয়েছে, জনসত্তা ও নব ভারত টাইম তাদের প্রকাশিত প্রতিবেদনে দাবি করেছে, ময়নাতদন্তের প্রতিবেদনে সুশান্ত আত্মহত্যা করেছেন বলে জানানো হয়েছে।

ভারতের আরও একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি টিম ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে। তদন্তের স্বার্থেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সুশান্তের ফ্ল্যাটের বিভিন্ন প্রান্ত খতিয়ে দেখছে।

রোববার সকালে সুশান্তের বাড়ির পরিচারিকারা জানিয়েছিলেন, তারা সকালেও সুশান্তকে দেখেছেন। সকাল সাড়ে ৯টার সময় সুশান্ত জুস নিয়ে নিজের ঘরে ঢুকে যান, তারপর আর তিনি বের হননি।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930