ব্রেকিং নিউজঃ

কলামিষ্ট আজাদ এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

দক্ষ কলামিষ্ট আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের ভোলা জেলার পক্ষ থেকে আজ সকাল ১০ টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্দেশ্যপ্রোনিত ভাবে ভোলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট ও সংগঠক  আবুল কালাম আজাদকে নিয়ে ফেসবুকে অপপ্রচার কারী, চিহ্নিত মাদক ব্যবসায়ী একাধিক মামলার আসামি মোঃ শহিদ কে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানবন্ধন করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভোলা জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম সোহেল ,সহ সহসভাপতি মোঃ মমিন হোসেন সভাপতি মোঃ জুলফিকার ফুয়াদ, সদর উপজেলা সভাপতি মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুর রহমান ইমন সহ জেলা ও উপজেলা কমিটির সদস্য গন।

সভাপতি জনাব ফরিদুল ইসলাম জানান, অবিলম্বে এই অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে ‌।

সাধারণ সম্পাদক মোঃ আলী বলেন, আইনের আওতায় এনে এই প্রতারক শহীদকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে সাংবাদিক সংগঠন গুলো আন্দোলন চালিয়ে যাবে। সত্যের পথে আদর্শবাদী সৈনিকদের পথ যাত্রা যাতে কোন দুরচক্রকারী  বন্ধ করতে না পারে তাতে সকলেই ঐক্য আন্দোলন গড়ে তুলতে হবে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930