ব্রেকিং নিউজঃ

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রোববার (১৪ জুন) গোপালগঞ্জ সদরের কেকানিয়া গ্রামে পৌঁছায় ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ।

এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ। পরে স্থানীয় কেকানিয়া মাদ্রাসা মাঠে এ জানাজায় স্বাস্থ্যবিধি মেনে কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা ধর্ম প্রতিমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।

পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। শনিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930