ব্রেকিং নিউজঃ

করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী, জানা গেল মৃত্যুর পর

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

আজ রোববার সকাল সোয়া ১০টায় মোহাম্মদ আনোয়ার হোসাইন আরও বলেন, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এর আগে গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধর্ম প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত ও মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ নাজমুল হক সৈকত জানান, শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে তাকে সিএমএইচে নেওয়া হয়। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। রাত ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাতে আনোয়ার হোসাইন বলেন, ‘আমরা ধারণা করছি তিনি (শেখ মোহাম্মদ আব্দুল্লাহ) হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে তিনি আগে থেকেই ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।’

শেখ মো. আবদুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ মো. আব্দুল্লাহ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930