ব্রেকিং নিউজঃ

এবার পাকিস্তানের সেনা চৌকি গুঁড়িয়ে দিল ভারত

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে বুধবার (১০ জুন) পাকিস্তানের ছোড়া গোলায় নিহত হন এক ভারতীয় জওয়ান। সেনা সদস্যের মৃত্যুর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার (১১ জুন) পাল্টা হামলা চালিয়ে পাকিস্তানের একটি সেনা চৌকি ধ্বংসের দাবি করেছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০ থেকে ১১টা পর্যন্ত বিনা প্ররোচণায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ করে পাকিস্তান।

একের পর এক মর্টার শেল এসে পড়তে থাকে ভারতের ভূখণ্ডে।

পাকিস্তান শুধু কাশ্মীরের রাজৌরি নয়, পুঞ্চ ও কাঠুয়া জেলার মাঞ্জাকোট, কেরি, বালাকোট ও করোল মৈত্রান সেক্টরেও একই সঙ্গে গোলাবর্ষণ করে পাকিস্তান।

এ ঘটনায় এক ভারতীয় জওয়ান নিহত হয়। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে রাজৌরি সেক্টরে একাধিক পাকিস্তানি সেনাচৌকি ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ভারত।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ২৭বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930