ব্রেকিং নিউজঃ

জিয়াউর রহমানের কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না: রিজভী

জিয়াউর রহমান উৎপাদন ও উন্নতির জায়গা সৃষ্টি করে গেছেন এবং তার আমলে মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জিয়াউর রহমানের কর্মকাণ্ড বলে শেষ করা যাবে না। তার নিজের ও পরিবারের জন্য কোনো চিন্তা ছিল না। তার চিন্তা ছিল কীভাবে মানুষের এবং দেশের উন্নয়ন করা যায়। দেশকে একটি আত্মমর্যাদাশীল দেশে পরিণত করা যায়।

কীভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। খাল কেটে মৎস্য চাষ এবং শুকনো মৌসুমে কৃষি কাজ করতে হবে। অল্প সময়ের মধ্যে এমন কোনো জায়গা নেই যে জিয়াউর রহমানের অবদান নেই।

শনিবার (১৩ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপনের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ খাবার বিতরণের আয়োজন করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, স্বাধীনতার পরে দেশে ছিল দুর্ভিক্ষ, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ। সেখান থেকে জিয়াউর রহমান দেশের মানুষকে স্বস্তি দিয়েছিলেন। দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর করেছিলেন। তখন মানুষের মধ্যে একটা কথা ছিল, মানুষ দরজা খোলা রেখে ঘুমাতে পারতো।

একজন সুশাসক ক্ষমতায় থাকলে এমনটা পারা যায়। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। আর আওয়ামী লীগ ৭২ সালে সবকিছু বন্ধ করে দিয়ে গণতন্ত্র হত্যা করেছিল।

তিনি বলেন, করোনা ভাইরাস মহামারির মধ্যেও সরকার মানুষকে হেনস্তা করছে। এই বলছে গার্মেন্টস বন্ধ, আবার বলছে খোলা। সরকারের বন্ধ, ছুটি, খোলার তামাশায় ঢাকায় করোনা আক্রান্ত বেশি। মানুষ মারা যাচ্ছে। লাশের সারি দীর্ঘ হচ্ছে। হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগী।

তিনি আরও বলেন, বাজেট পাস হওয়ার আগেই প্রতিটি মোবাইল থেকে টাকা কাটা হচ্ছে। বাজেট পাস হয়নি শুধু প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে টাকা কাটা শুরু হয়ে গেছে। অর্থাৎ জনগণের কাছে সরকারের জবাবদিহি নেই বলে যা ইচ্ছে তাই করছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930