ব্রেকিং নিউজঃ

লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিমের অবস্থার অবনতি

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থার আরো অবনতি হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে রয়েছেন।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে জানান, আগে ব্লাড প্রেশার ও পালস ওষুধে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এখন তা আর থাকছে না। কখনও বাড়ছে, কখনও কমছে। ফলে অবস্থার আরো অবনতি হয়েছে।

এর আগে অবস্থা অপরিবর্তিত থাকায় মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নিতে চেয়েছিলেন তার পরিবারের সদস্যরা। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তারা স্থানান্তরের ঝুঁকি নিতে চাইছেন না। এছাড়া সিঙ্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষও এখনও কিছু জানায়নি।

মোহাম্মদ নাসিম রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এই দিনই তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ৫ জুন তিনি স্ট্রোক করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টা করে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। যেটা আজ শেষ হয়েছে।

এর মধ্যে তিনবার মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার নেগেটিভ আসে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930