করোনা: দেশে একদিনে শনাক্ত ৩৪৭১ মৃত্যু ৪৬ জন
মহামারি করোনাভাইরাসে দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৪৭১ জন। এ নিয়ে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে মোট ৮১ হাজার ৫২৩ জনের মধ্যে।
এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃত্যু হলো।
শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
