ব্রেকিং নিউজঃ

যুক্তরাজ্যকে টপকে আক্রান্তের সংখ্যায় চারে ভারত

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় চার নম্বরে উঠে গেলো ভারত। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২ লাখ ৯৫ হাজার ৭৭২ জন আক্রান্ত নিয়ে তারা টপকে গেছে যুক্তরাজ্যকে, যাদের কোভিড-১৯ রোগী এখন পর্যন্ত ২ লাখ ৯১ হাজার ৫৮৮ জন।

ভারতের উপরে কেবল আছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। রাশিয়ায় বর্তমানে আক্রান্ত ৫ লাখ ২ হাজার এবং ব্রাজিলে ৮ লাখ ৫ হাজার। ২০ লাখের বেশি আক্রান্ত নিয়ে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র।

২৪ মে থেকে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বেড়েছে, যখন তারা শীর্ষ দশে ঢুকেছিল। মাত্র ১৮ দিনে তারা চতুর্থ স্থানে। এই সময়ে দেশটি পেছনে ফেলেছে মহামারির শুরুতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইতালি ও স্পেনকে।

জানুয়ারির শেষ দিকে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ভারতে। ৩ জানুয়ারি কেরালায় উহান বিশ্ববিদ্যালয় ফেরত এক শিক্ষার্থীর পজিটিভ হয়। মার্চ থেকে সংক্রমণের বিস্ফোরণ ঘটে।

বিশ্বের অন্যতম লম্বা লকডাউনের মধ্যেও আক্রান্তের হার কমেনি। ৫০০ জনের কিছু বেশি আক্রান্ত ও ১০ জন মারা যাওয়ার পর ২৫ মার্চ থেকে লকডাউন ঘোষণা করে ভারত।

গতকাল বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে সাড়ে তিন শতাধিক মৃত্যু দেখেছে ভারত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930