ব্রেকিং নিউজঃ

লাদাখ সীমান্তে চীনের ভারী অস্ত্র ও সেনা মোতায়েন

লাদাখের কয়েকটি এলাকায় ভারত ও চীনের সামরিক পর্যায়ের আলোচনার মাধ্যমে সেখানকার উত্তেজনা কমে গেছে বলে ভারত সরকার দাবি করলেও বিভিন্ন সংবাদ সংস্থার খবরে জানা যায় তা আরও বেড়েছে।

শুক্রবার (১২ জুন) সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে যে,  লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত গোটা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাড়তি  আরও সেনা মোতায়েন করেছে চীন।

আনন্দবাজারের খবরে বলা হয়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশেও নিয়ন্ত্রণরেখার কাছে বাড়তি সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করেছে চীন। শুধুমাত্র লাদাখেই ১০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া দূরপাল্লার কামান ও ট্যাঙ্কও মোতায়েন করেছে চীন। অথচ  ওই ভারী অস্ত্রশস্ত্র চীন সরিয়ে নিয়েছে বলে ভারত দাবি করেছিল।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি উত্তরাখণ্ডের জোহর উপত্যকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুন্সিয়ারি-বুগডিয়ার-মিলাম সড়ক তৈরির কাজ দ্রুত শেষ করার জন্য হেলিকপ্টারে ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে।

ওই সড়কের মাধ্যমে উত্তরাখণ্ডের ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে থাকা সেনার পোস্টগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো যাবে।

২০১৯ সালে বেশ কয়েক বার ওই সড়ক তৈরির জন্য ভারী যন্ত্রপাতি পাঠানোর চেষ্টা করেছিল বর্ডার রোডস অর্গানাইজেশন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। পাথর কাটার যন্ত্রের অভাবে ওই সড়ক তৈরির কাজ বন্ধ ছিল।

এদিকে কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে লাদাখে চীনের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা করছে ভারত। গতকাল বৃহস্পতিবার দুই দেশের সেনার ডিভিশনাল কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। তবে লাদাখের প্রকৃত অবস্থা সরকার স্পষ্ট করছে না বলে বিরোধীদলগুলো পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930