ব্রেকিং নিউজঃ

এবার আমেরিকার চাপে বড় ধাক্কা খেল চীন

করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পেছনে চীনকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সম্প্রতি আরও চরমে পৌঁছেছে।

এবার এই উত্তেজনার মধ্যে রোমানিয়ার বড় ধাক্কা খেল চীন। বিভিন্ন দেশ ও মহাদেশে বিনিয়োগের মাধ্যমে নিজেদের প্রভাব তৈরির যে লক্ষ্য নিয়ে চীন এগিয়ে যাচ্ছিল তাতে একটি বড় ধাক্কা খেল রোমানিয়ায়।

চীনের সঙ্গে অবকাঠামোগত চুক্তি স্থগিত করতে যাচ্ছে রোমানিয়া। রোমানিয়া সরকার এরই মধ্যে দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি বাতিল করার নির্দেশ দিয়েছে সেখানকার কোম্পানিকে।

নিউক্লিয়ারইলেকট্রিকা নামের ওই কোম্পানির ৮০ শতাংশ শেয়ার সরকারের। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার চাপের কারণেই রোমানিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।

জানা গেছে, চীনের কোম্পানি ‘চায়না জেনারেল নিউক্লিয়ার (সিজিএন) রোমানিয়ার ওই কোম্পানির সঙ্গে এই দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ছাড়াও আরও বেশ কয়েকটি বড় অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগে ২০১৫ সালে চুক্তিবদ্ধ হয়েছিল।

এতে চীনা ওই কোম্পানির ৫১ শতাংশ বিনিয়োগের চুক্তি ছিল। কিন্তু হঠাৎ শক্তিশালী মিত্র আমেরিকার চাপে এই চুক্তি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেশটি।

ইতোমধ্যে রোমানিয়া সরকার এসব বিষয় নিয়ে অন্য কোনও দেশের কোম্পানির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কোম্পানিকে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930