ব্রেকিং নিউজঃ

যাত্রাবাড়ীতে ৪ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতরা হলেন-মো. খলিলুর রহমান ওরফে নাসির(২৫) ও মো. হাসিম মোল্লা (২৬)।

গোয়েন্দা পুলিশের ঢাকা দক্ষিণ বিভাগের গাড়ি চুরি ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার আহসানুজ্জামান জানান, রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্বরোডে মেসার্স শাপলা টিম্বার এন্ড সমিল এর সামনে মহাসড়কে অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা জানিয়েছেন তারা কক্সবাজার হতে ইয়াবাগুলো এনে ঢাকার উত্তরার একটি হোটেলে নিয়ে যাচ্ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930