যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে: রুহানি
যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করছে। বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর ট্রাম্প প্রশাসন যেভাবে নৃশংসতা চালাচ্ছে তা নিন্দনীয়।
ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন সরকারের বর্ণবাদী নীতি কৃষ্ণাঙ্গদের ওপর মারাত্মক জুলুম। এই নীতি ভুল প্রমাণিত হয়েছে। সাধারণ মার্কিনিরা এসব মেনে নেবে না।
